Elephant Attack: নাগরাকাটায় ধানখেতে পাহারা দিতে যাবার সময় হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খয়ের বাড়ির নিউ মার্কেট এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওরাও (৫০)।জানা গেছে এই দিন সকালে এক মহিলা প্রাতও ভ্রমণ করতে গিয়ে বিশ্বনাথ ওরাও এর মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর জানাজানি হতেই বনদপ্তরকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় খুনিয়া ও ডায়না রেঞ্জের বন কর্মীরা। ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ। জানা গেছে গতকাল রাতেও এই হাতিটি এই গ্রাম সংলগ্ন গুড়ুম খাল বস্তিতে এসেছিল। সেই সময় এই হাতিটিকে তাড়াতে গিয়ে বন কর্মীর দিকে ধেয়ে আসে হাতিটি। আর বৃহস্পতিবার দিন সকাল সাতটা নাগাদ ফাগুয়া ওড়াও এর বাড়ির পাশে বিশ্বনাথ ওরাই মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর নাগরাকাটা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য জলপাইগুড়ি পাঠায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দিয়ে বলেন হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এই ব্যক্তির। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
