Donald Trump Iran: মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে হামলা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের হরমুজ প্রণালীর কাছে আরও মার্কিন সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিলো আমেরিকা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

ইরানের সঙ্গে চলমান সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেখানে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব খতিয়ে দেখছে ওয়াশিংটন।

একজন উচ্চপদস্থ মার্কিন আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধ তৃতীয় সপ্তাহে পা দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে সামরিক বিকল্পগুলো আরও বিস্তৃত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নতুন করে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েনের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।

এই অভিযানে প্রাথমিকভাবে বিমান ও নৌবাহিনীকে ব্যবহারের পরিকল্পনা থাকলেও এর পরিধি আরও বিস্তৃত হতে পারে। সূত্রের খবর, প্রয়োজনে ইরানের উপকূলরেখা বরাবর স্থলসেনা মোতায়েন করার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে।

ইরানের ওপর চাপ বাড়াতে এবার অত্যন্ত উচ্চাভিলাষী ও ঝুঁকিপূর্ণ কিছু সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।  রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র খার্গ আইল্যান্ডে (Kharg Island) মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন মার্কিন প্রশাসন।

ইরানের মোট তেল রফতানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে দেশটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *