Digha: দীঘার সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে ২৩ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করলেন নুলিয়ারা। মা মহামায়া ট্রলারের চালক ভক্ত হরিদাসের সঙ্গে গত ২৬ ডিসেম্বর সকালে জগন্নাথ মন্দির দর্শন ও দীঘা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই পর্যটকেরা। কিন্তু সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় আট ঘণ্টা লঞ্চটি ভাসতে থাকে। পরে সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। পুলিসসূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পর্যটকদের আজ, রবিবার দীঘার একটি হোটেলে রাখা হবে। এদিন উদ্ধার হওয়া পর্যটকদের সঙ্গে দেখা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনুস রিসিন ইসমাইল। তিনি তাদের খোঁজখবর নেন, থাকার ব্যবস্থা করেন এবং আগামীকাল, সোমবার তাঁদের জগন্নাথ মন্দির দর্শনের ব্যবস্থাও করা হবে বলে জানান।

Select Live Blog: 
Breaking News Live Update: প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে দুঃসাহসিক চুরি! সমস্ত অলংকার লোপাট! স্থানীয়রা ছুটে এসে বিস্মিত হয়ে প্রশ্ন করেন…
Live Blog Date: 
Sunday, December 28, 2025 – 09:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *