Deoghar:দেওঘরের রোহিণী নাওয়াডিহ রেলওয়ে ফাটকের কাছে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নাওয়াডিহ রেলওয়ে ফাটকে একটি ট্রাক ও একাধিক মোটরবাইকের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ হয়। জোসিডি থেকে আসানসোলগামী একটি 13510 GONDA -ASANSOL এক্সপ্রেস ট্রেন ফাটক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।দুর্ঘটনার জেরে দেওঘর–গিরিডিহগামী প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকের নিচে চাপা পড়ে যায় দুটি মোটরবাইক। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রী ও ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেলের আসানসোল ডিভিশনের ডি আর এম সহ অন্যান্য আধিকারিক ও স্থানীয় পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ট্রেন ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ২৫০০০ টাকা চেয়ে বাড়িতে ফোন, অন্ধ্রে মর্মান্তিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
Live Blog Date: 
Thursday, January 22, 2026 – 11:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *