10 Nov 2025 10:24 PM (IST)
ঘটনাস্থলে পৌঁছলেন অমিত শাহ
প্রথমে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পৌঁছে যান দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে। এনএসজি-র তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানানো হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

10 Nov 2025 09:56 PM (IST)
রাস্তা থেকে তুললেন অর্ধেক দেহ
সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার কথা ছিল তাঁর। লালকেল্লা স্টেশনের ১ নম্বর গেটেই ছিলেন তিনি। আচমকা বীভৎস শব্দ। তাঁর চোখের সামনেই দাউদাউ করে জ্বলতে থাকে সব। রাস্তার ওপার থেকে ছুটে আসেন ওই ব্যক্তি।
বিস্তারিত পড়ুন: ‘রাস্তা থেকে দুটো আধখানা দেহ তুললাম… গাড়িটায় ছিল ওরা ৪ জন’, নিজে চোখে দেখেছেন সবটা

10 Nov 2025 09:20 PM (IST)
দিল্লিতে বিস্ফোরণ, শাহের কাছে ফোন গেল মোদীর
দিল্লির লালকেল্লার মেট্রোর কাছে ভয়াবহ বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা। চারদিকে ছড়িয়ে দেহাংশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত বেড়ে দশ। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জানা যাচ্ছে, দিল্লি পুলিশ কমিশনারের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান ও এনএসজি, এনআইএ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: PM Modi with Amit Shah: দিল্লিতে বিস্ফোরণ, শাহের কাছে ফোন গেল মোদীর, শোকপ্রকাশ মমতারও
10 Nov 2025 09:03 PM (IST)
সন্দেহভাজনদের আটক করেছে পুলিশ
- বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
- বিস্ফোরণস্থল সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
- সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ।
10 Nov 2025 08:30 PM (IST)
দিল্লি বিস্ফোরণের সব আপডেট দেখুন সরাসরি
10 Nov 2025 08:28 PM (IST)
লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন প্রত্যক্ষদর্শী
একরাশ আতঙ্ক নিয়ে তিনি বলছেন, “আমি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। তখনই খুব জোরে আওয়াজটা শুনতে পাই। আকাশে একটা বড়সড় আগুনের গোলা উঠে যেতে দেখি। গোটা এলাকা একেবারে দুলে ওঠে। শোনা মাত্রই ছুটে নিচে নেমে এসেছিলাম।”
বিস্তারিত পড়ুন: ‘যেন একটা মিসাইল আকাশ থেকে এসে ফাটল’, লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন প্রত্যক্ষদর্শী

10 Nov 2025 08:18 PM (IST)
দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সন্ধ্যার পর সেখানে তিলধারণের জায়গা থাকে না। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বিস্তারিত পড়ুন: ছড়িয়ে-ছিটিয়ে আছে দেহাংশ! দিল্লির বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু, আহত বহু

10 Nov 2025 07:45 PM (IST)
বাড়ছে মৃত্যুর আশঙ্কা, আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে
জনবহুল জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্কিং লটের বাইরে রয়েছে বাড়ি ও দোকান। ব্যস্ত সময়ে পার্কিং লটে ভিড় থাকাটা স্বাভাবিক। সেই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ। তাই মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহত হয়েছেন অনেকে। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির লোকনায়ক হাসপাতালে।
Multiple casualties have been brought to the LNJP hospital due to the blast near Gate No 1 of Red Fort Metro Station, sources tell ANI. pic.twitter.com/W8f6AFn60m
— ANI (@ANI) November 10, 2025
10 Nov 2025 07:41 PM (IST)
পরপর একাধিক গাড়ি পুড়ে ছাই
BREAKING
Explosion in a car near Red Fort, Delhi. More details awaited. pic.twitter.com/agWSAfi4px
— KrishnaKant Tiwari (@krishnakantt15) November 10, 2025
10 Nov 2025 07:38 PM (IST)
সকালে বিস্ফোরক উদ্ধার, সন্ধ্যায় বিস্ফোরণ!
সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সূত্র ধরেই এদিন দিল্লির অদূরে অভিযান চালানো হয়।
সেখান থেকেই জম্মু-কাশ্মীর পুলিশ উদ্ধার করে ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র। এই ঘটনায় নাশকতার আশঙ্কা তৈরি হয়। আর সন্ধ্যায় বিস্ফোরণ ঘিরে ছড়াল উত্তেজনা।
10 Nov 2025 07:35 PM (IST)
চারপাশে দাউদাউ করে জ্বলছে আগুন, আতঙ্কিত সাধারণ মানুষ
Explosion reported in a car near Gate No. 1 of Lal Qila Metro Station in Delhi. Fire tenders rushed to the spot #LalQila #Delhi pic.twitter.com/HTxVFGfu9n
— Hemant Rajaura (@hemantrajora_) November 10, 2025
