
ধনু-
দাম্পত্য জীবন সুখেই কাটবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণের যোগ। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভাল নয়। পিঠে ব্যথার সমস্যা থাকবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
মকর-
যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। ভিটামিনের অভাবে শরীরের ক্ষতি হতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে।
