Cooch Behar: বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীকে  মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বিশ্বনাথ রায় বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার বাড়ি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সূর্য সংঘ মোড় এলাকায়। অভিযোগ গতকাল রাতে বিশ্বনাথ রায় যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ভানুকুমারী ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরেন সরকারের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিশ্বনাথ রায়কে বেধরক মারধর করে। বর্তমানে সে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে বিশ্বনাথ রায় বলেন যেহেতু তিনি বিজেপি কর্মী এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্ট করেন সেই কারণে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে তৃণমূলের হার্মাদ বাহিনী তাকে বেধড়ক মারধর করে এবং বাড়িতে গিয়ে তাকে খুনের হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত বিবরণ জানিয়ে বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করা হবে বলে জানা যায়।

Select Live Blog: 
Breaking News LIVE Update: দিল্লি বিস্ফোরণে নিহত ৮ জনের দেহ চিহ্নিত, তুলে দেওয়া হল পরিবারের হাতে
Live Blog Date: 
Wednesday, November 12, 2025 – 11:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *