Congress Candidate List: বিধানসভা নির্বাচনে লড়ছেন অধীর, ভবানীপুরে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী কে?

কলকাতা: ভোটবঙ্গে বড় চমক। লোকসভা নির্বাচনে হারের পর এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ, ২৯ মার্চ কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কোন আসনে কে প্রার্থী হলেন, দেখে নিন একনজরে-

অধীর রঞ্জন চৌধুরী তাঁর গড় বহরমপুর থেকেই প্রার্থী হচ্ছেন।

তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফেরা মৌসুম বেনজির নূরকেও প্রার্থী করা হয়েছে। তিনি মালদবের মালতীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন।

ভবানীপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন প্রদীপ প্রসাদ।

চাকুলিয়া আসন থেকে প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ (ভিক্টর)-কে।

সোমেন মিত্র পুত্র, রোহন মিত্র লড়বেন বালিগঞ্জ আসন থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *