CBI: ২০২৪-এ ৫ই জানুয়ারি সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি এলাকায় রেশন দুর্নীতি তদন্ত করতে এসে শেখ শাহজাহানের বাড়িতে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডির আধিকারিকরা। আদালতের নির্দেশ মত সেই ঘটনার তদন্তের ভার পায় সিবিআই। শাহাজাহান সহ তার বেশ কয়েকজন অনুগামীকে গ্রেফতার করে সিবিআই এই মুর্হূতে শহাজাহান সহ কয়েক জন এখনও জেলে। ঐ দিনের ঘটনায় বেশ কয়েকজনকে করকাতা সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই তাদের মধ্যে অনেকেই সেখানে হাজির হয়নি। তাই আজ ফের ঐ ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজে ও আবাও ফের কয়েকজন জিজ্ঞাসাবাদ করতে সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট লাগোয়া SBI ব্যাঙ্ক চত্বরে একটি গেস্ট হাউসে সিবিআই এর চার প্রতিনিধি আসেন। সেখানে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর আধিকারিকরা।
