মুখ্যমন্ত্রীর দুয়ারে BLO, কালীঘাটের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছলেন আধিকারিক
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে বিএলও। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আধিকারিক তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছন। মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম দেন বিএলও।
