Canning: স্ক্রাব টাইফাস এর আতঙ্ক ছড়ালো সুন্দরবন এলাকায়। আক্রান্ত হয়েছেন কুলতলি থানার অন্তর্গত মেরীগঞ্জ এলাকার মীনা দাস। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‘স্ক্রাব টাইফাস’ শব্দটি এসেছে গ্রিক শব্দ টাইফাস থেকে। যার অর্থ হল ধোঁয়াটে বা অস্পষ্ট। মাইট পোকার কামড় থেকে এই রোগ মানবদেহে ছড়ায়। সাধারণত এই পোকা কামড়ালে সাথে সাথে কোনও ব্যথা বা যন্ত্রণা অনুভব হয় না। এঁটুলি পোকার মতো দেখতে ট্রম্বিকিউলিড মাইটস বা টিক-এর মতো পরজীবী পোকার কামড় থেকে এই রোগের জীবাণু মানবদেহে ছড়ায়।
Select Live Blog:
Breaking News LIVE Update: সবংয়ে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলতে শুরু করল ডাম্পার…
Live Blog Date:
Sunday, October 19, 2025 – 09:00
