Canning: অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ গৃহশিক্ষক এর বিরুদ্ধে। ক্যানিং থানা এলাকার ঘটনা। ঘটনার পর পলাতক গৃহশিক্ষক তরুণ মন্ডল। বিগত প্রায় পাঁচ মাস আগে ওই ছাত্রীকে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে মাঠে নিয়ে গিয়ে দুবার ধর্ষণ করে। শনিবার সন্ধ্যায় পড়তে গেলে আবারও সেই একই কায়দায় ভয় দেখিয়ে ধর্ষণ করে রাতের অন্ধকারে। ফাঁকা মাঠের মধ্যে ওই ছাত্রী ও গৃহশিক্ষককে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলে গ্রামবাসীরা। নির্যাতিতা ছাত্রীর পরিবার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিস। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Select Live Blog:
Breaking News LIVE Update: 'আমরা আবার আসিব ফিরে', ছাব্বিশে প্রত্যাবর্তনে সুপার কনফিডেন্ট অরূপ বিশ্বাস!
Live Blog Date:
Sunday, February 8, 2026 – 12:30
