Canning: অটো-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে গুরুতর জখম হল ৫ জন।  সকালে দুর্ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের আমড়াবেড়িয়া এলাকায়। খবর পেয়ে ক্যানিং ট্রাফিক পুলিস ঘটনাস্থলে হাজীর হয়। জখমদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় ও পুলিস সুত্রের খবর এদিন সকালে ক্যানিংয়ের তালদির খাসকুমড়োখালি গ্রাম থেকে ইঞ্জিন ভ্যানে চেপে বারুইপুরের দিকে যাচ্ছিল গিয়াস উদ্দিন মোল্লা, আমির হোসেন মোল্লা ও আজিবর সেখ’রা। সেই সময় বারুইপুর থেকে একটি যাত্রীবাহী অটো ক্যানিংয়ের দিকে আসছিল। আমড়াবেড়িয়া সিনেমা হলের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর জখম হয় ইঞ্জিন ভ্যানের তিনজন ও অটোর ইন্দ্রজিত সরদার,সাগর মন্ডল। ঘটনার খবর পেয়ে ক্যানিং ট্রাফিক পুলিস ঘটনাস্থলে হাজীর হয়। স্থানীয়দের সহযোগীতায় জখমদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

Select Live Blog: 
Breaking News LIVE Update: '৯৯ শতাংশ বলে যাচ্ছি, ময়নাতে আমিই প্রার্থী'! ভোটের আগেই আত্মবিশ্বাসী অশোক দিন্দা…
Live Blog Date: 
Monday, October 20, 2025 – 09:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *