Canning Road Accident: পৃথক দু’টি পথদুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম ১ জন। ক্যানিং থানার পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন বাসন্তী থানার অন্তর্গত ৬ নম্বর সোনাখালির বাসিন্দা পেশায় মোটরচালিত ইঞ্জিনভ্যানের চালক মামুন লস্কর (৩৫)। অন্য ঘটনায় মৃত্যু হয় সুরজিত মণ্ডল (৩৫) নামের এক যুবকের। এদিন ক্যানিং বারুইপুর রোডের বেতবেড়িয়া এলাকায় বাইক-টোটোর সংঘর্ষে মৃত্যু হয় সুরজিতের। মৃতের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত গৌড়দহ-সংলগ্ন গোঞ্চপুর এলাকায়।

Select Live Blog: 
Breaking News Live Update: কলকাতার বিখ্যাত শিল্পপতির বাড়িতে তল্লাশি অভিযান ইডি'র! একযোগে দমদম, বালিগঞ্জ, কড়েয়া-সহ চার জায়গায়…
Live Blog Date: 
Sunday, November 9, 2025 – 08:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *