Canning: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৩ যুবক। ঘটনাটি ঘটেছে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায়। ঘটনায় গুরুতর জখম লাদেন মোল্লা,আরিফ মোল্লা ও স্বপন দাস। লাদেন মোল্লার বাড়ি বাসন্তীর ভাঙনখালি এলাকায়।আরিফের বাড়ি বাসন্তীর খেড়িয়ায়। অন্যদিকে স্বপন দাসের বাড়ি ক্যানিংয়ের মমতা পল্লি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।রক্তাক্ত অবস্থায় রাস্তার পড়ে ছিল দুর্ঘটনা গ্রস্ত তিন যুবক। রক্তাক্ত অবস্থায় তিন যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক ক্যানিং থানার পুলিশ বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Select Live Blog:
Breaking News LIVE Update: মাছ ধরতে বেরিয়ে আর ফেরেনি চতুর্থ শ্রেণির পড়ুয়া, একদিন পর ঝোপে মিলল নিথর দেহ
Live Blog Date:
Thursday, October 23, 2025 – 08:45
