Canning: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম রন্তিদেব বোলদে(৪০)। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত উত্তর মৌখালি গ্রামে। ক্যানিং থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌখালির ওই যুবক প্রতিবেশী এক মহিলার সঙ্গে প্রেমের জালে জড়িয়ে পড়ে। সেই নিয়ে পরিবারের মধ্যে চরম অশান্তির সৃষ্টি হয়। রাগে অভিমানে ওই যুবক পরিবারের সকলের অলক্ষ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দেখতে পায়। তড়িঘড়ি উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষনা করেন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *