Canning: এক গৃহবধুকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো নিকট আত্মীয়দের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত মৌখালি এলাকায়। গুরুতর জখম বধু মাজিদা বিবি আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বধুর পরিবারের লোকজন জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৌখালির বাসিন্দা ওয়াহেদ বক্স গাজী। তার কাকাদের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। গত কয়েকদিন আগেও বচসা হয়। এদিকে ওয়াহেদ বক্স নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। অভিযোগ সেই সুযোগে নাসির মোল্লা ও আজিজ মোল্লা’র ওয়াহেদ বক্সের বাড়িতে চড়াও হয়। তার স্ত্রী মাজিদা বিবিকে বেধড়ক মারধর করে। অভিযোগ মারধরের পর বধুর মাথায় ইট দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওই বধু চিৎকার করতে শুরু করলে অন্যান্য প্রতিবেশীরা দৌড়ে আসে। পালিয়ে যায় নাসির ও আজিজ। প্রতিবেশীরা ওই বধুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। বর্তমানে ওই বধু আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Select Live Blog: 
Breaking News LIVE Update: পুলিস নিয়োগ পরীক্ষার দিন রবিবার স্পেশাল মেট্রো সার্ভিস…
Live Blog Date: 
Saturday, October 11, 2025 – 09:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *