আস্ত একটা অস্থায়ী মাল্টিস্পেশালিটি হাসপাতাল। উঠে আসছে প্রতিটি বিধানসভা এলাকায়। যেখানে রয়েছে সব ধরনের পরিষেবা। জেনারেল মেডিসিন, অস্থিশল্য বিভাগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, মনোরোগ বিভাগ, পুষ্টিবিদ সব এক ছাতার তলায়। বিনামূল্যে হচ্ছে ইউএসজি, ইকো কার্ডিওগ্রাফি, স্পাইরোমেট্রি, সমস্ত ধরনের ব্লাড টেস্ট। তারই আরেক নাম সেবাশ্রয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই অভিনব উদ্যোগের পথ চলা শুরু হয়েছে বছরখানেক আগে।

শুক্রবার থেকে কলকাতা পুরসভার দু’নম্বর ওয়ার্ডে দমদম সেভেন ট্যাঙ্ক লেনে তার আয়োজন করেছেন কলকাতা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. কাকলি সেন। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক ডা. শান্তনু সেন। সহকারী সম্পাদক ডা. অনির্বাণ দলুই। শুক্র-শনি-রবি টানা তিনদিন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষকে চিকিৎসাজনিত সব ধরনের সহায়তা দেবে সেবাশ্রয়।

আরও পড়ুন:

ডা. কাকলি সেন জানিয়েছেন, সেবাশ্রয় শিবিরে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, স্নায়ুরোগের চিকিৎসকরা। যাঁরা শিবিরে আসছেন বিনামূল্যে তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ওষুধও দেওয়া হচ্ছে বিনামূল্যে। প্রথম দিনই শতাধিক মানুষ এসেছিলেন এই সেবাশ্রয় শিবিরে। অ্যাপোলো, মণিপাল হাসপাতাল, বেলভিউ, দমদম আইএলএস হাসপাতাল, পিয়ারলেস-সহ একাধিক বড় বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেছেন দমদমের এই সেবাশ্রয় শিবিরে। বিনামূল্যে এই শিবিরে চক্ষুপরীক্ষা করা হচ্ছে। চোখের সমস্যা দেখা দিলে চশমাও দেওয়া হচ্ছে মুফতে।

অ্যাপোলো, মণিপাল হাসপাতাল, বেলভিউ, দমদম আইএলএস হাসপাতাল, পিয়ারলেস-সহ একাধিক বড় বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেছেন দমদমের এই সেবাশ্রয় শিবিরে। বিনামূল্যে এই শিবিরে চক্ষুপরীক্ষা করা হচ্ছে। চোখের সমস্যা দেখা দিলে চশমাও দেওয়া হচ্ছে মুফতে।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের একটি বিশেষ বাস রয়েছে শিবিরে। এই বাসের মধ্যে রয়েছে ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যবস্থা। স্তন ক্যানসার আর সার্ভিকাল ক্যানসারের স্ক্রিনিং হচ্ছে কলকাতা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের এই সেবাশ্রয় শিবিরে। ক্রমশ মাথাচাড়া দিচ্ছে কর্কট রোগ। আগে থেকে তা শনাক্ত করা গেলে চিকিৎসা শুরু করে রোগীকে বাঁচানো সম্ভব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দমদমের বাসিন্দারা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *