1 January 2026, 07:00 AM
Howrah: বছরের শেষ দিনে পুলিশি অভিযান বাজেয়াপ্ত ২০ হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ নষ্ট করা হল। চার হাজার লিটার তৈরি বেআইনি মদ নষ্ট করা হল যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। বাজেয়াপ্ত একটি নৌকা৷ বেআইনি মদ কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ হাওড়া গ্রামীণ জেলা এসপির নেতৃত্বে উলুবেড়িয়া এসডিপিও উলুবেড়িয়া থানায় আইসি সহ একটি বিশাল টিম তৈরি করা হয়৷ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রাতে উলুবেড়িয়ার মোদাই এলাকায় বেআইনি মদ প্রস্তুতের বিরুদ্ধে একটি সুসংগঠিত পুলিশি অভিযান চলে।
1 January 2026, 07:00 AM
Uttar Dinajpur: বর্ষবরণের রাতে তৃণমুল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা জেলার সকলের প্রিয় যুবনেতা নবেন্দ্যু ঘোষের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে। জানা গেছে নিজের বাড়ির পাশেই মোহনবাটি বাজার এলাকায় স্থানীয়দের সাথে পিকনিক এর সাথে বর্যবরণ উদযাপন করছিলেন তিনি। তাকে কেউ গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সেই মুহুর্তে তার সাথে তার রাজনৈতিক কোনও বন্ধু না থাকায় মৃত্যুর কারন নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে। মেডিকেল কলেজ চত্বর এবং মোহোনবাটি বাজার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছে মৃত ওই যুব নেতার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সুত্রে খবর। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সুত্রে খবর। সব মিলিয়ে বছরের শুরুতেই এক প্রিয় যুব নেতার মৃত্যু অথবা হত্যার বিষয় নিয়ে রহস্য দানা বেধেছে।
1 January 2026, 07:00 AM
LPG Price Hike: বছর শুরুর দিনেই রান্নার গ্যাসের দামে বড় ধাক্কা। ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত। ৮৭৯ টাকা। কিন্তু ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার যা মূলত হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত হয় তার দাম আজ সকাল থেকে এক লাফে ১১১ টাকা বেড়ে ১৭৯৫ টাকায় পৌঁছাল।
1 January 2026, 06:45 AM
Kalpataru Uthsav 2026 নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব। সকাল থেকে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম। নতুন বছর যাতে মঙ্গলময় হয় সেজন্য প্রার্থনা করছেন ভক্তরা। ভোর তিনটে সাড়ে তিনটে থেকে ভিড় জমতে শুরু করছে কাশীপুর উদ্যানবাটিতে। বিভিন্ন জায়গা থেকে আসছেন ভক্তরা। উপলক্ষ্য কল্পতরু উৎসবে যোগ দেওয়া। করা হয়েছে বড় মঞ্চ। বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয়েছে। সারাদিনব্যাপী রয়েছে পুজো, আরতি, ধর্মসভা-সহ বিভিন্ন অনুষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভক্তদের ভিড়ও।
১৮৮৬ সালের এই দিনে রামকৃষ্ণ পারমার্থিক আশীর্বাদ করেছিলেন। ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ জ্ঞানের চোখ যেন খুলে যায়।
১৮৮৬ সালের ১ জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তাঁর অনুগামীদের জীবনে ছিল এক “অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা।” রামকৃষ্ণ সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। ১ জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তাঁর অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, “তোমার কি মনে হয়, আমি কে?” গিরিশচন্দ্র বলেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস “মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।” রামকৃষ্ণ পরমহংস বলে, “আমি আর কি বলব? তোমাদের চৈতন্য হোক।
রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনিই এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন।
