2 November 2025, 11:30 AM
Purba Midnapore Student Death: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু। এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় ঘটে, রাতের দিকে ভাঙচুর চলে, উত্তেজনা ছড়ায় এলাকায়। ভগবানপুর থানার ভীমেশ্বরী এলাকার একটি বেসরকারি স্কুলের হস্টেলের ঘটনা এটি।
2 November 2025, 09:45 AM
Uluberia Road Accident: হাওড়ার উলুবেড়িয়ার পানপুর মোড়ে মুম্বই রোডে মর্মান্তিক পথদুর্ঘটনা। পুলিস জানায় মৃতের নাম সীমা দত্ত (৩৮)। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। থাকতেন হাওড়ারই লিলুয়ায়। রবিবার সকালে সীমাদেবীর স্বামী মাধব দত্ত তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে বাইকে চেপে লিলুয়া থেকে ঝাড়গ্রাম যাচ্ছিলেন। পথে উলুবেড়িয়া পানপুর মোড়ের কাছে মুম্বই রোডে কোলাঘাটগামী একটি ডাম্পার তাদের ধাক্কা মারে। তিনজনেই রাস্তার উপর ছিটকে পড়েন। সীমাদেবীর মাথার উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হন বাবা ও মেয়ে।
