30 January 2026, 10:15 AM

SIR In Bengal: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গের সমস্ত স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই রাজ্যে SIR-এর অগ্রগতি কত দূর, তা খতিয়ে দেখতেই এই বৈঠক। বৈঠক উপস্থিত থাকবে কমিশনের ফুল বেঞ্চ।

 

30 January 2026, 10:00 AM

Anandapur Fire Arrest: আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও ২। WOW Momo-র দুজন গ্রেফতার। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত ম্যানেজার মনোরঞ্জন সিট ও ডেপুটি ম্যানেজাররাজা চক্রবর্তী। ধৃত ২ জনকে আজ বারইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

 

30 January 2026, 10:00 AM

Bengal Nipah Update: নিপা আক্রান্ত তরুণ নার্সকে আজ, শুক্রবার ছুটি দেওয়া হবে হাসপাতাল থেকে। তিনি অনেকটাই সেরে উঠেছেন। তবে আগামী কয়েক সপ্তাহ তাঁকে নিয়মিত চেক-আপে থাকতে হবে। চলতি সপ্তাহেই ৪৮ ঘণ্টার ব্যবধানে দু’ বার পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা ওই নার্সের নিপা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তখনই তাঁকে ডিসচার্জের পরিকল্পনা করছিলেন চিকিৎসকরা। দরকার ছিল স্বাস্থ্য দপ্তরের অনুমতি। বৃহস্পতিবার সেই অনুমতি মিলে যাওয়ায় আজ ছুটি পাবেন মেল নার্স। 

সংক্রমিত অন্য নার্সের শারীরিক অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ওই তরুণী নার্স এখনও আংশিক ভেন্টিলেশনে আছেন ঠিকই। বুধ ও বৃহস্পতিবার সারা দিনই তাঁকে ভেন্টিলেশনের বাইরে রাখা হয়েছিল। অবশ্য সতর্কতার কারণে রাতে দু দিনই তাঁকে ভেন্টিলেশনে ফেরানো হয় কয়েক ঘণ্টার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন, নিপা ভাইরাসের হামলায় তাঁর মস্তিষ্কের এমন কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেরে উঠেতে সময় লাগবে।

30 January 2026, 10:00 AM

Bankura BJP Worker Murder: বিজেপি কর্মীর দাদাকে রাস্তায় ফেলে খুনের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের বিধায়কের।  গ্রেফতার ১। মৃতের নাম সুজয় রং। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানার খটনগর গ্রামের। বিজেপি কর্মীর দাদাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে মারধোর করে খুনের অভিযোগ তৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে। 

30 January 2026, 10:00 AM

Canning Picnic Accident: পিকনিক করতে গিয়ে জেনারেটরে চুল জড়িয়ে মাথার সব চুল উঠে গেল এক মহিলার।  গুরুতর জখম মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। বন্ধু বান্ধবীদের সাথে পিকনিক করতে ক্যানিংয়ের ডাবুতে গিয়েছিলেন তালদি বয়ার সিং গ্রামের মহিলা ফিরোজা মিস্ত্রী।পিকনিক শেষে বাড়িতে ফিরছিলেন মোটর চালিত ইঞ্জিন ভ্যানে চেপে। গাড়িতে চলছিল জেনারেটর ও বক্স। আচমকা জেনারেটরে ওই মহিলার চুল জড়িয়ে যায়। তাঁর মাথার সমস্ত চুল ছিঁড়ে যায়। চলন্ত ইঞ্জিন ভ্যান থেকে পড়েও যান ওই মহিলা। গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় সঙ্গীসাথীরা তাঁকে উদ্ধার করে। রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

30 January 2026, 10:00 AM

Agarpara Arrest: আগরপাড়া চার নম্বর মহাজাতি নগর থেকে গ্রেপ্তার ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাঙের তিন সদস্য। পলাতক দুজন। উদ্ধার ল্যাপটপ, ১৬-১৭টি মোবাইল সহ প্রচুর তেল। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *