Bhangar: ভাঙড় ১ নম্বর ব্লকের মাধবপুর থানার বিবির আইট এলাকায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ আহত উভয় পক্ষের বেশ কয়েকজন, ঘটনার সূত্রপাত একটি গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে বচসা আর সেই বচসার জেরে আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় মহিলা সহ আহত হয়েছে উভয়পক্ষের বেশ কয়েকজন। আইএসএফের অভিযোগ একটি বোলেরো গাড়ি সাইট দেওয়া নিয়ে প্রথমে বচসা সৃষ্টি হয় তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে আইএসএফ কর্মী সমর্থকদেরকে মারধর করে, ঘটনাস্থলে মাধবপুর থানার পুলিস এসে আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এক আইএসএফের মহিলা কর্মী সমর্থকের অবস্থা গুরুতরহ হওয়ায় তাকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়। বাকিদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের বিবির আইট এলাকায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তে পুলিস।
