Bardhaman: পূর্ব বর্ধমান জেলার বাঘার দুই অঞ্চলের হলদি দে’পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন জগদাবাদ গ্রামের বাসিন্দা সরজিৎ দালাল।  তার বয়স ৫৮ বছর। পরিবার ও আত্মীয়দের দাবি, আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর থেকেই তার কোনও খোঁজ মিলছে না। ঘটনার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরপাড়ে তার জুতো উদ্ধার হয়। সেই সূত্রে তাদের আশঙ্কা, তিনি হয়তো পুকুরে পরে গিয়েছেন। ঘটনার খবর পেয়ে রাতেই দেওয়ানদিঘি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। মঙ্গলবার সকালে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। পরে বিষয়টি সিভিল ডিফেন্সকেও জানানো হয়েছে এবং তারাও উদ্ধারকার্যে নেমেছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার ২ মাফিয়া চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ
Live Blog Date: 
Tuesday, February 10, 2026 – 11:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *