Bankura: ভোটের আগে ফের পদ্ম শিবিরে ভাঙন, বাঁকুড়ার শালতোড়া ব্লকে বিজেপির নির্বাচিত সদস্য সহ ৫০ টি পরিবার যোগ দিলেন তৃনমূলে, ভয় দেখিয়ে যোগদান দাবি বিজেপির। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের ভাঙন পদ্ম শিবিরে। বাঁকুড়ার শালতোড়া ব্লকের কানুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বিজেপি সদস্য সহ স্থানীয় গড়ুরবাসা বুথের ৫০ টি পরিবার যোগ দিল তৃনমূলে। বিজেপির দাবি ভয় দেখিয়ে ওই পঞ্চায়েত সদস্যকে তৃনমূল দলে টানলেও এলাকার কোনো ব্যক্তি তৃনমূলে যায়নি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *