Asansol: আসানসোলে চলল গুলি, উত্তেজনা, হতাহতের খবর নেই। জানা গেছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বিবাদ ঘিরে চরম উত্তেজনা। এমনকি পরে এই বিবাদ সংঘর্ষের আকার নেয়। অভিযোগ সংঘর্ষ চলাকালীন কুলটি থানার অন্তর্গত বরাকর পুলিস ফাঁড়ির সামনে শুন্যে গুলি চালানোর অভিযোগ। আসানসোলের কুলটি থানার বরাকরের ঘটনা। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী পৌছায়। প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় উঠছে প্রশ্ন। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। যদিও পুলিসের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এই ঘটনায়। এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।
Select Live Blog:
Breaking News LIVE Update: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সুজয় পাল
Live Blog Date:
Monday, January 12, 2026 – 13:45
