Asansol: ধনবাদে ফের বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে ইডি-র একটি বিশেষ দল। জানা গিয়েছে, প্রায় ১৬ যায়গায় একসঙ্গে এই অভিযান চলছে।
