Amit Malviya: অমিত মালব্যের মন্তব্যে নিরাপত্তা ও সম্প্রীতি বিঘ্নের অভিযোগ, নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ তৃণমূলের। ভিন রাষ্ট্রে ঘটে যাওয়া এক নক্কারজনক ঘটনা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হতে পারে—এই অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল মুখ্যপত্র তন্ময় ঘোষ। তৃণমূল নেতার অভিযোগ, ওই মন্তব্যের জেরে সমাজে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতায় থাকা সংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিস প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ঘন কুয়াশার জেরে নামতে পারল না চপার! সড়কে পথে তাহেরপুরের উদ্দেশ্য মোদী…
Live Blog Date: 
Saturday, December 20, 2025 – 09:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *