Alipurduar: বছর ২৪-এর এক আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টা ও মারধর করার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ারের শামুকতলা থানার পুলিস। ধৃত যুবকের নাম মহেন্দ্র চৌধুরী। বুধবার রাত ১১টা নাগাদ  আলিপুরদুয়ারের শামুকতলা থানার অধীন একটি চা বাগানে ধৃত যুবক স্হানীয় এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করে, যুবতী চিৎকার করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। শারীরিক নির্যাতনের ফলে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে, বৃহস্পতিবার দুপুরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিযোগ বুধবার রাতে তরুণী শৌচাগার থেকে ঘরে ফেরার সময় অভিযুক্ত প্রতিবেশী যুবক ওই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বেধরক মারধর করা হয়। এরপর তরুণীর চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে আসলে যুবক চম্পট দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস ওই যুবককে আটক করে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণীর বাবা লিখিত অভিযোগ করলে মহেন্দ্র চৌধুরী নামে অভিযুক্ত  যুবককে গ্রেফতার করে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই যুবকের শাস্তি দাবি করেছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ভোল পালটাচ্ছে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেট…
Live Blog Date: 
Friday, October 31, 2025 – 08:45



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *