Aliporeduar:কিছুটা প্রচলিত প্রথা ভেঙ্গে নারী ক্ষমতায়নের পথে হাটল আলিপুরদুয়ার নিউ টাউন গালর্স স্কুল কতৃপক্ষ। পুরোহিতের বদলে এবার স্কুলের সরস্বতী পূজা করবে স্কুলের চার কন্যা। তাদের পূজোর নিয়ম ,মন্ত্র ,আচার সব কিছুই প্রশিক্ষিত করান হচ্ছে। স্কুলের শিক্ষিকাই বৈদিক মন্ত্রউচ্চারিত করান প্রশিক্ষণ চলছে স্কুলেই। রাত পার হলেই সরস্বতী পূজো। বাগ্ দেবীর পূজোয় মাতবে গোটা বাংলা। বিদ্যার দেবীর আরাধনায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শেষ প্রস্তুতি কাজ চলছে জোর কদমে।
আলিপুরদুয়ার নিউটাউন গালর্স স্কুলে পূজোর প্রস্তুতির পাশাপাশি পুরোহিত প্রশিক্ষন চলছে জোর কদমে। স্কুল শিক্ষিকা মৈত্রী ওঝা স্কুলের একটি রুমে দশম শ্রেনীর চার কন্যা সুমেধা ঘোষ , পৃথা কর , পূর্বাশা দেবনাথ , প্রীয়াজ্ঞলি দাস কে পুরোহিত প্রশিক্ষিত করে চলছেন। আগামীকাল এক নতুন অধ্যায় দেখবে আলিপুরদুয়ার। চার কন্যার পূজো ,তারাই পুরোহিত।
