সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ দিনের বেশিরভাগ সময় মৃগশিরা নক্ষত্র এবং সাধ্য যোগের প্রভাব থাকবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হল মঙ্গল। অপর দিকে সাধ্য যোগ হল সূর্য ও চন্দ্রের কৌণিক দূরত্বের উপর ভিত্তি করে গঠিত একটি বিশেষ অবস্থা। সাতাশটি যোগের মধ্যে সাধ্য হল ২০তম যোগ। সাধ্য যোগে শুরু করা যেকোনও কাজ শেষ পর্যন্ত সফলতা পায়। এটি কঠিন কাজকে ‘সাধ্য’ বা অর্জনযোগ্য করে তোলে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, কোনও লক্ষ্য স্থির করা বা নতুন যাত্রা শুরু করার জন্য এই যোগটিকে শুভ বলে মনে করা হয়। আজকে বেশ কিছু রাশিতে এই যোগের প্রভাব রয়েছে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Horoscope: Daily horoscope on 23 June

মেষ রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন।

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। প্রেম বা বিবাহিত জীবনে কোনও সারপ্রাইজ পেতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের সিকে নজর দিন।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মানসিক শান্তি বজায় রাখতে মেডিটেশন বা পছন্দের কোনও কাজ করুন। দাঁতের ব্যথায় ভোগার সম্ভাবনা আছে।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: আর্থিক ক্ষেত্র স্থিতিশীল। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: ব্যবসায় নতুন সুযোগ আসবে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পরিবারে কারওর চিকিৎসার জন্য খরচ বাড়বে। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: স্বাস্থ্য ভালো যাবে। অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন। আর্থিক লাভের সম্ভাবনা। অযথা ব্যয় বাড়বে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: অসাধ্য সাধন হবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো নয়। যেকোনও বিপদে মাথা ঠান্ডা রাখুন। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: ব্যবসায় সুযোগ আসবে। আর্থিক লাভের সম্ভাবনা। বাড়িতে অতিথি সমাগম ঘটতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। সুগারের রোগীরা সতর্ক থাকুন।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি। পেশাগত জীবনে উন্নতির যোগ। ব্যবসায় কোনও সুযোগ আসতে পারে। নিজের শরীরের প্রতি যত্ন নিন।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: দিনের শুরুতে বড় সুযোগ মিলতে পারে। সেগুলো কাজে লাগান। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: পারিবারিক জীবনে ছোটখাটো বিবাদ হতে পারে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে। যেকোনও সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *