Agnamitra Paul: এবার দামোদর নদীর ধারে বালিঘাটে গিয়ে বিক্ষোভ ও কার্যত শাসানি দিলেন অগ্নিমিত্রা পাল। তাকে দেখে বালি ভর্তি ডাম্পারের চালকেরা পলায়ন করে এলাকা থেকে। ডাম্পার গুলি আগলে রেখে পুলিশে খবর দেন অগ্নিমিত্রা পাল। সমস্ত গাড়ির কাগজপত্র দেখে গাড়িগুলির বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন অগ্নিমিত্রা। তার দাবি দামোদর নদীর অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে। যেটুকু বেঁচে আছে তাকে বাঁচাতে হবে। এই বালি মাফিয়াদের জন্যই ইতিমধ্যেই কালাঝরিয়া ওয়াটার পাম্প হাউস নদী গর্ভে পড়ে গিয়েছে। এর ফলে প্রায় ৫১ টা গ্রাম পানীয় জল পাচ্ছে না। তার পরেও নদীর অস্তিত্ব রক্ষার জন্য কেউ সামনে আসছে না। তিনি এর বিহিত না করে এলাকা ছাড়বেন না বলে জানিয়েছেন।
Select Live Blog:
Breaking News LIVE Update: ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ, দল থেকে সাসপেন্ড হুমায়ূন কবীর
Live Blog Date:
Thursday, December 4, 2025 – 09:45
