Abhishek Banerjee: কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার উড়তে দেওয়া হচ্ছে না। তৃনমূল কংগ্রেসের আবার জিতবে বাংলা প্রচারকে ভয় পেয়ে বিজেপি এই বাধা সৃষ্টি করেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। সেই কারণে আজ বীরভূমের রামপুরহাটে নির্দিষ্ট জনসভায় সময়ে পৌঁছাতে পারছেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে সড়ক পথে কলকাতা থেকে রামপুরহাট পৌঁছাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ তারাপীঠে রাত্রিযাপন করতে পারেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই মাঠেই কয়েক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। আবহাওয়া প্রতিকূলে থাকায় সেই সভাতেও তিনি উপস্থিত হতে পারেননি। তবে সেই সময় তিনি ভিডিও কনফারেসিং এর মাধ্যমে বক্তব্য রেখেছিলেন। সেই একই মাঠের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে নিরাস তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।
