কালো ও কমলা রংয়ের একটি বাস। পাশে তিন জন ব্যক্তি হেঁটে যাচ্ছে যাদের পেছনের অংশ দেখা যাচ্ছে

ছবির উৎস, Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, যে বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে

সতর্কীকরণ: এই প্রতিবেদনের কিছু অংশ আপনাকে মানসিকভাবে বিচলিত করতে পারে।

“আমি পেশায় যৌনকর্মী, কিন্তু তার মানে কি ওরা আমাকে সংঘবদ্ধ ধর্ষণ করতে পারে?”- ঠিক এই প্রশ্নটাই করেছিলেন দিল্লির এক নারী যাকে দিন কয়েক আগে স্লিপার বাসে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটা ঘটেছিল ১১ ও ১২ই মে রাত ১২টা থেকে ২.৩০-র মধ্যবর্তী সময়ে। এই ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা উত্তর প্রদেশের বাসিন্দা। এদের মধ্যে একজন পেশায় বাসের চালক এবং অন্যজন ওই বাসেরই ক্লিনার। বিহার ও দিল্লির মাঝে চলে ওই বাস।

সংবাদমাধ্যমে যেভাবে কভার করা হয়েছে তাতে একপ্রকার বাধ্য হয়েই বাড়ি বদলাতে হয়েছে ওই নারীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *