পয়সা দিয়ে বানানো অনেকগুলো স্তম্ভ, সবচেয়ে উঁচু স্তম্ভে বাংলাদেশের পতাকা

ছবির উৎস, Getty Images

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। জুলাইতে শুরু হতে যাওয়া নতুন অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির আভাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তবে কী হারে বা কতটা বাড়ছে, তা এখনো পরিষ্কার নয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে আগামী বাজেটে নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়ন হবে। কীভাবে সেটি হবে, তা নিয়ে আলোচনা চলছে।

সরকার চাচ্ছে আগামী তিন বছরে এই বেতন কাঠামোকে ধাপে ধাপে বাস্তবায়ন করতে। কিন্তু সরকারি চাকরিজীবীরা শুরু থেকেই নতুন বেতন কাঠামো আশা করছেন।

বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আটবার বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আটবার বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে।

জুলাই থেকে বেতন বাড়বে, তবে ‘তিন ধাপে’

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট সংক্রান্ত দু’টি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *