রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে সোমবার থেকে চালু হল কলেজে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ৪৬০টি সরকারি এবং সরকার পোষিত কলেজে ভর্তি নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, banglaruchchasiksha.wb.gov.in, wbsche.wb.gov.in এবং wbcap.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ১ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া চলবে। কোনও আবেদনমূল্য লাগবে না বলে জানিয়েছে দফতর।

মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। আগামী ৯ জুন প্রকাশিত হবে মেধাতালিকা এবং ৬ জুলাই থেকে শুরু হবে ক্লাস। কোনও পড়ুয়া ভর্তির সুযোগ পেলে তাঁকে ইমেল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে। নথি যাচাই বা কাউন্সেলিংয়ের জন্য কলেজে সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন হবে না।

একজন আবেদনকারী সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন। তবে এই সেন্ট্রালাইজড পোর্টালের আওতায় থাকছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু প্রতিষ্ঠান, আইন, স্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং, ফাইন আর্টস এবং নিজস্ব আর্থিক তহবিলে পরিচালিত বেসরকারি কলেজগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *