ঘোষিত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে স্কোয়াড। চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটে ওয়ানডে খেলতে ভারতে আসছে আফগান বাহিনী। তার যে দল ঘোষিত হয়েছে, তাতে বড়সড় ‘কোপ’ পড়েছে দুই তারকার উপর। একজন ঋষভ পন্থ। তাঁকে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন। অন্যদিকে দুই ফরম্যাটেই ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তবে ওয়ানডেতে জাদেজা বাদ পড়লেন কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে। ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স যাদব, হর্ষ দুবের মতো তরুণ মুখ। ভালো ফর্মের পুরস্কার পেলেন ঈশান কিষান। রোহিত শর্মা, বিরাট কোহলি, দুজনেই ওয়ানডে দলে আছেন। অধিনায়ক থাকছেন শুভমান গিলই।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
