সোমবারই পার্ক সার্কাস-কাণ্ডে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী পুলিশের গায়ে হাত লাগলে যে কোনওভাবেই যে তা বরদাস্ত করা হবে না তাও বুঝিয়ে দেন। এরপরেই পুলিশের জালে মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। পুলিশ সূত্রে দাবি, রবিবার পার্ক সার্কসের অশান্তিতে প্ররোচনা রয়েছে এই ফরিদুলে। সমাজমাধ্যমে পোস্ট করে লোকজনকে তিনি জড়ো করেছিলেন বলে অভিযোগ। এরপরেই সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্ত ফরিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। সবমিলিয়ে পার্ক সার্কাসের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৪৬।
পুলিশ সূত্রে দাবি, রবিবার পার্ক সার্কসের অশান্তিতে প্ররোচনা রয়েছে এই ফরিদুলে। সমাজমাধ্যমে পোস্ট করে লোকজনকে তিনি জড়ো করেছিলেন বলে অভিযোগ। এরপরেই সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্ত ফরিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
বুলডোজার অ্যাকশন-সহ একাধিক ইস্যুর বিরোধিতায় রবিবার দুপুরে একদল বিক্ষোভকারী পার্ক সার্কাসে জড়ো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এমনকী ভাঙচুর চালানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতেও। এককথায় রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক সার্কাস চত্বর। বিক্ষোভকারীদের পাথরে কমপক্ষে ৩ জন পুলিশকর্মী জখম হন। এমনকী আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। ঘটনার পরেই সোমবার কলকাতার ডিসি অফিসে আক্রান্ত আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দাঁড়িয়ে সমাজ বিরোধীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে। এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন। আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না। এটাই শেষ ঘটনা। এর পর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।” শুধু তাই নয়, পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। এরপরেই সিসিটিভি খতিয়ে দেখে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত ফরিদুলকে জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, সমাজমাধ্যমে কেন তাঁর এই পোস্ট তাও জানার চেষ্টা তদন্তকারীদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
