২০২৬ সালের ২৮শে এপ্রিল, ইরানের কেশম দ্বীপের অদূরে হরমুজ প্রণালীতে ‘আতিলা ২’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে চলাচল করছে।

ছবির উৎস, Getty Images

পড়ার সময়: ৪ মিনিট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে “যুদ্ধবিরতি বহাল আছে”।

বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। সেখানে ঘটনাটিকে ইরানি বাহিনী ও তাদের ভাষায় “শত্রুপক্ষের” মধ্যে “গুলিবিনিময়” হিসেবে বর্ণনা করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, একটি ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের কথিত হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

তাদের দাবি, প্রণালিতে অবস্থানরত “শত্রুপক্ষের ইউনিটগুলোকে” লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *