ছবিটিতে তুলে ধরা হয়েছে যে খ্রিস্টপূর্ব ১০০ সালে সিজারিয়ান অপারেশনে রোমান সম্রাট  জুলিয়াস সিজারের জন্ম; এটি ১৪৭৪ সালের একটি ফ্লেমিশ পাণ্ডুলিপিতে রয়েছে এবং এই ছবিটি 'দ্য লাইভস অব দ্য সিজারস' বইয়ের ওপর ভিত্তি করে আঁকা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ছবিটিতে তুলে ধরা হয়েছে যে খ্রিস্টপূর্ব ১০০ সালে সিজারিয়ান অপারেশনে রোমান সম্রাট জুলিয়াস সিজারের জন্ম; এটি ১৪৭৪ সালের একটি ফ্লেমিশ পাণ্ডুলিপিতে রয়েছে এবং এই ছবিটি ‘দ্য লাইভস অব দ্য সিজারস’ বইয়ের ওপর ভিত্তি করে আঁকা

সিজারিয়ান সেকশন, যা সি-সেকশন বা সিজারিয়ান ডেলিভারি নামেও পরিচিত, এটি মূলত একটি অস্ত্রোপচার পদ্ধতি যার মাধ্যমে প্রসূতির পেট কেটে শিশুর জন্ম দেওয়া হয়। এই পদ্ধতির ইতিহাস বহু পুরনো এবং এর উৎপত্তি নিয়ে রয়েছে নানা মিথ ও বিভ্রান্তি।

প্রচলিত একটি কথা আছে যে, এর নাম এসেছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের জন্মের সঙ্গে সম্পর্কিত একটি অস্ত্রোপচার থেকে। তবে এই ধারণাকে বেশিরভাগ ইতিহাসবিদই সঠিক মনে করেন না।

কারণ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের আগে সিজারিয়ান অপারেশন প্রায় সব ক্ষেত্রেই মায়ের জন্য প্রাণঘাতী ছিল এবং সাধারণত মৃত নারীর শরীরেই এটি করা হতো।

অথচ জুলিয়াস সিজারের মা অরেলিয়া কোটা জুলিয়াস সিজারের জন্মের পরও বহু বছর জীবিত ছিলেন এবং তার জীবনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

তাহলে সি-সেকশন ও জুলিয়াস সিজারের মধ্যে সম্পর্কের এই ধারণা কীভাবে তৈরি হলো?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *