একাকীত্ব মানসিক উদ্বেগ ও অবসাদ ডেকে আনে বলে এতদিন মনে করা হত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে একাকীত্ব হার্টের অসুখ ডেকে আনছে। একাকীত্বর কারণে বাড়ছে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি। এতে বাড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। American Heart Association জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

একাকীত্বর কারণে বাড়ছে ভালভুলার হার্ট ডিজিজ। এই অসুখে হার্টের ৪টি ভালভ বা ধমনীর মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হয়।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত শুধু আমেরিকায় ৪ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজে আক্রান্ত হয়ে। এর মূল কারণ একাকীত্ব। গবেষণায় দেখা গেছে, একাকীত্বর কারণে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি বাড়ে ১৯%।

নির্দিষ্ট করে বললে aortic valve stenosis এর ঝুঁকি বাড়ে ২১% আর mitral valve regurgitation অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ২৩%। একাকীত্বর সঙ্গে দোসর হয়ে অনিয়ন্ত্রিত আলসে জীবনযাপন, ধূমপান ও মদ্যপানের অভ্যাসও বাড়িয়ে তুলছে ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজের ঝুঁকি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *