জে জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা ব্যানার্জী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জে জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা ব্যানার্জী।

    • Author, রূপসা সেনগুপ্ত
    • Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
  • পড়ার সময়: ৭ মিনিট

এক সময় ভারতীয় রাজনীতির মঞ্চে যে তিনজন ডাকসাইটে নারী নেত্রীর নাম একসঙ্গে উচ্চারিত হতো তারা হলেন জে জয়ললিতা, কুমারী মায়াবতী এবং মমতা ব্যানার্জী।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের সূত্র ধরে এই সেই ত্রয়ীর রাজনৈতিক প্রভাব আজ আবার আলোচনার কেন্দ্রে।

বিরোধী নেত্রী হিসেবে ‘লড়াকু’ ইমেজকে সামনে রেখে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মিজ ব্যানার্জী। তারপর থেকে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্ব সামলেছেন। কিন্তু চলতি নির্বাচনের রায়ে সেই ধারাবাহিকতায় ‘ছন্দপতন’ ঘটেছে।

বিজেপি জিতেছে ২০৭টা আসন, তৃণমূলের ঝুলিতে ৮০টা আসন। বিশেষত ‘ঘরের মাঠ’ ভবানীপুর কেন্দ্রে একদা তারই ঘনিষ্ঠ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজয় একাধিক জল্পনাকে উস্কে দিয়েছে।

কিন্তু তার দলের এই ভরাডুবি, কেন ভবানীপুরে নিজের কেন্দ্রেই হারলেন তিনি এবং যে ‘ক্যারিশমা’ জন্য পরিচিত, সেটাই বা কেন কাজ করল না সে নিয়ে বিস্তর আলোচনা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *