হাসপাতালে মায়ের কোলে হামে আক্রান্ত একটি শিশু

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, হামের প্রাদুর্ভাবের মধ্যেই এই রোগ শনাক্ত করার কিটের সংকটের অভিযোগ উঠেছে

প্রায় দুই মাস ধরে বাংলাদেশে শিশুদের হাম সংক্রমণের পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এরইমধ্যে, হাম শনাক্তে পর্যাপ্ত কিট নেই বলে অভিযোগ উঠেছে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত হাম এবং এর উপসর্গে ৩২৪টি শিশু মারা গেছে। হাম বলে সন্দেহ করা হচ্ছে এমন রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

কিন্তু দেশে হাম শনাক্ত করার পরীক্ষা করা হয় শুধু রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে। দেশের অন্য কোথাও আর এই পরীক্ষা করার সুযোগ নেই।

আর হামের প্রাদুর্ভাবের মধ্যেই সেই পরীক্ষাগারে প্রয়োজনের তুলনায় যথেষ্ট কিট নেই বলে খবর এসেছে স্থানীয় সংবাদ মাধ্যমে।

তবে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোমিনুর রহমানের দাবি, এই পরিস্থিতিকে ‘সংকট’ বলা যাবে না, এটাকে ‘স্বল্পতা’ বলে উল্লেখ করেন মি. রহমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *