পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর কলকাতায় দলীয় সমর্থকদের উল্লাস ও উদযাপন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর কলকাতায় দলীয় সমর্থকদের উল্লাস ও উদযাপন

ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রাজনৈতিক দৃষ্টিকোণে দেশের একটি অতি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে এই প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে।

সদ্যসমাপ্ত নির্বাচনে দুই তৃতীয়াংশরও বেশি গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পর রাজ্যে বিজেপির সরকার গঠনে এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা।

বিজেপির আদি অবতার জনসঙ্ঘর অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের শহর কলকাতা – তার রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করার সুযোগকে বিজেপি একটি রাজনৈতিক মাইলফলক হিসেবেও দেখছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে ঘোষণা করে গেছেন, বিজেপি জিতলে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন।

ফলে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেবেন প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *