পত্রিকা

পড়ার সময়: ৮ মিনিট

দ্য ডেইলি স্টারের খবর- Interim govt’s missteps behind measles crisis অর্থাৎ হাম সংকটের পেছনে অন্তর্বর্তী সরকারের গাফিলতি।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তগত ভুল ও অব্যবস্থাপনার কারণে দেশে হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৯৪ জন শিশু মারা গেছে বলে জানা গেছে, যদিও সন্দেহভাজন মৃত্যুও এতে অন্তর্ভুক্ত।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশে ৬১টি জেলায় এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ এখনও ছড়িয়ে পড়ছে এবং মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগে সফল হিসেবে স্বীকৃত টিকাদান কর্মসূচিতে পরিবর্তন আনার চেষ্টা, টিকা সংগ্রহে দেরি এবং সরবরাহ ঘাটতির কারণে এই সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি ও স্বাস্থ্যকর্মীদের অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, ২০২৪ থেকে ২০২৫ সালে টিকা সংকট এবং নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় এই প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকে সতর্কতা দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *