বিমানবন্দরে লিমনের মরদেহ নিতে অপেক্ষা করছেন তার পরিবারের সদস্যরা
ছবির ক্যাপশান, বিমানবন্দরে লিমনের মরদেহ নিতে অপেক্ষা করছেন তার পরিবারের সদস্যরা

পড়ার সময়: ৩ মিনিট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

সোমবার সকাল পৌণে নয়টার দিকে তার মরদেহ বহনকারী উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, জামিল আহমেদের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, গত শনিবার রাত ৯.৫০ মিনিটে ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের কফিন তুলে দেওয়া হয়।

বিমানবন্দরের কার্গো গেটে লিমনের মরদেহ নিতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *