রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাছের একটি গ্রাম
ছবির ক্যাপশান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাছের একটি গ্রাম

    • Author, আবুল কালাম আজাদ
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • পড়ার সময়: ৮ মিনিট

পাবনার ঈশ্বরদীতে জয়া’র বাড়ির উঠোন থেকেই রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো দেখা যায়।। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছেই নিজ জন্মভিটায় তার ছেলের জন্য ইটের গাথুনি দিয়ে পাকা ঘর তোলা হচ্ছে। তবে মধ্যবয়সী জয়া এবং তার পরিবারের ভয় এই নতুন ঘরে, বসবাস ক্ষণস্থায়ী হতে পারে রূপপূরের কারণে।

পারমানবিক কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন জয়া বলেন, “অনেকে বলে শুনি, এ বিদ্যুৎ চালু হলে এখানে থাকতে পারবে না গরমে তাপে।”

নতুন ঘর নির্মাণের কাজে ইট ভাঙতে ভাঙতে জয়া বলছিলেন, গ্রামের সবাই মৎসজীবী। শতাধিক পরিবারের বসবাস এখানে। জয়ার মতো জেলে পল্লী মাছুয়াপাড়ার অধিকাংশ মানুষই রূপপুরকে ঘিরে ভয়-ভীতির মধ্যে আছে।

পাড়া ঘুরে অনেকের মধ্যেই রূপপুর নিয়ে নানা ভ্রান্ত ধারণা ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। নানা ধরনের গুজব, অপপ্রচার শুনে সেখানে আতঙ্কের দিকটাই বেশি দেখা যায়।

বিদ্যুৎ কেন্দ্র চালু হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে কিনা, সেই ভয় বেশিরভাগ মানুষের। “ভবিষ্যতে সন্তান বিকলাঙ্গ হবে গরু বাছুর থাকবে না।” লোকমুখে এ ধরনের অপপ্রচারও ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *