রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এবার তাঁর কাঁধেই বর্তাল নতুন দায়িত্ব। বিধানসভা নির্বাচনে সোমবার ভোটগণনার পর্যবেক্ষকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। দমদম-বারাকপুরের সাংগাঠনিক জেলার কাউন্টিং অবজারভার করা হল রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে। ওই সাংগঠনিক জেলায় গণনা পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে দেওয়া হয়েছে তৃণমূলের পোরখাওয়া দুই হেভিওয়েট নেতা সৌগত রায় ও পার্থ ভৌমিককেও।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
