মমতার সমর্থনে আবার সরব হলেন অখিলেশ যাদব। দ্বিতীয় দফার ভোটের পরই দিদিই আবার ক্ষমতায় আসবে বলেও দাবি করেলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। রবিবার এক্স হ্যান্ডেলে পোষ্ট করে তিনি স্পষ্ট ভাষায় সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে।

অখিলেশ তাঁর বার্তায় লিখেছেন, “এক অকেলি লড় জায়েগি, জিতেগি অর বড় জায়েগি!”— অর্থাৎ, একাই লড়ে জিতবেন এবং আরও এগিয়ে যাবেন। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের লড়াই শুধু রাজনৈতিক নয়, বরং রাজ্যের ‘অস্মিতা’ বা আত্মপরিচয় রক্ষার লড়াই হিসেবেও তিনি দেখছেন।

আরও পড়ুন:

তিনি আরও দাবি করেছেন, ভোটের প্রথম দফাতেই ‘দিদি’র সরকারের অত্যন্ত শক্ত ভিত গড়ে উঠেছে। তাঁর মতে, দ্বিতীয় দফার ভোটের পর সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও দৃঢ় ও ‘বুলন্দ’ সরকার গড়ে উঠবে। অখিলেশের এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আবার ক্ষমতায় ফিরবে। পাশাপাশি একই পোষ্টে “দিদি হ্যায়, দিদি রহেগি !”— এই স্লোগান তুলে তিনি কার্যত জানিয়ে দিয়েছেন, বাংলায় মমতার নেতৃত্বেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে।

আরও পড়ুন:

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের এই প্রভাবশালী বিরোধী নেতার এমন প্রকাশ্য সমর্থন বিরোধী ঐক্যের বার্তাকেই আরও জোরদার করছে। বিশেষ করে যখন জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনের প্রশ্ন সামনে এসেছে, তখন বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের পারস্পরিক সমর্থন তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *