রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট শূন্যপদ ২৫০। ১৭ মে’র মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট bharatpetroleum.in মারফত
আবেদন করতে পারেন আগ্রহী চাকরিপ্রার্থীরা।
বাংলা-সহ গোটা দেশে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করার পর ১ জুনের মধ্যে আবেদনপত্রর প্রিন্ট আউট বের করে নিন। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের এবং ওবিসি চাকরিপ্রার্থীদের ১১৮০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং) পদে শূন্যপদ ১৭৫। ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস) পদে শূন্যপদ ২৫। সিএ/সিএমএ (ইন্টার), স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৩০-৩২ বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ (ওয়েসাইড অ্যামেনিটিজ) পদে শূন্যপদ ১০। বিকম/বিবিএ/বিএসসি/বিএমএস/ বিএইচএম ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সেক্রেটারি পদে শূন্যপদ ৮। ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। এই ৪টি পদের জন্য বছরে বেতন মিলবে ১২.২৮ লাখ টাকা।
অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (কোয়ালিটি অ্যাসুয়েরেন্স) পদে শূন্যপদ ৩০। এমএসসি ডিগ্রি থাকতে হবে। অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন) পদে শূন্যপদ ২। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এই ২ পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বছরে বেতন মিলবে ১৭.১১ লাখ টাকা।
