• 23 Apr 2026 10:38 AM (IST)

    তৃণমূল-সিপিএমের বুথ ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

    • ইন্দাস বিধানসভার লাউগ্রাম অঞ্চলের কদমা বুথের বাইরে সিপিএম ও তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
    • বুথের একশো মিটার বলয়ের বাইরে ক্যাম্প করার পরেও, কেন্দ্রীয় বাহিনীর এই হামলা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম ও তৃণমূল।
  • 23 Apr 2026 10:36 AM (IST)

    ভোটকেন্দ্রে জানালা খোলা কেন? অভিযোগ মৌসম নূরের

    • ভোট কেন্দ্রের জানালা খোলা। রাস্তা থেকে দেখা যাচ্ছে ভেতরের চিত্র।
    • মালতিপুর বিধানসভা কেন্দ্রের ২২১ নম্বর বুথের ঘটনা। বিষয়টি নজরে আসতেই সেক্টর অফিসারকে অভিযোগ জানালেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর।
    • যদিও ভোট কর্মীদের দাবি, আলোর সমস্যা থাকায় জানালা খোলা রাখা হয়েছে।
  • 23 Apr 2026 10:31 AM (IST)

    হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা

    • প্রথম দফার ভোটগ্রহণে নজরে হুমায়ুন কবীর।
    • নওদা ১৭৩ নম্বর বুথের বাইরে হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা। এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে বচসার শুরু। সেখান থেকেই অশান্তি শুরু।
    • হুমায়ুনকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস।
    • পরিস্থিতি নিয়ন্ত্রণ না এলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন। খবর সূত্রের।
  • 23 Apr 2026 10:28 AM (IST)

    কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীর

    • কালির বাজারে কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীর।
    • চিৎকার করলেন শুভেন্দু অধিকারী বললেন, “মার্ডারের কেসের অভিযুক্ত সাহাবুদ্দিন কী করে বাইরে থাকে? হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না।”
    • কেন্দ্রীয় বাহিনীকে বললেন, “আসুন আমার সঙ্গে। আমি যাচ্ছি।”
  • 23 Apr 2026 10:24 AM (IST)

    ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী?

    কেন্দ্রীয় বাহিনী বয়স্ক ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন, অভিযোগ তৃণমূলের।

    ১৭২ নম্বর বারাঙা রামনগর ২ ব্লকের অন্তর্গত বুথে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ।

  • 23 Apr 2026 10:22 AM (IST)

    নাম বাদ, ছলছল চোখে বুথের বাইরেই অপেক্ষা ৩০০ মানুষের

    • সামশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েত ৬১ নম্বর বুথ।
    • নির্বাচন কমিশনের টেনে দেওয়া লক্ষ্মণরেখার বাইরে দাঁড়িয়ে প্রায় ৩০০ মানুষ। হাতে তাঁদের ভোটার কার্ড। কিন্তু প্রত্যেকের নাম এসআইআর প্রক্রিয়ার জেরে ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে।
    • ছল ছল চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কার্ড নিয়ে। এবার তাঁরা ভোট দিতে পারলেন না। শুধু দাঁড়িয়ে দেখলেন অন্যদের ভোট দেওয়া। কারো বয়স ৮০। কারো বয়স ৩০।
    •  বুথের ৮৮২ জনের মধ্যে ৩১৭ জনের নাম বাদ গিয়েছে। বললেন, কোনও দলের কোনও প্রার্থী আমাদের পাশে দাঁড়ায়নি। কেউ আসেনি আমাদের গ্রামে প্রচার করতে।
  • 23 Apr 2026 10:20 AM (IST)

    ভোট দিতে গিয়ে শুনলেন, ভোট পড়ে গিয়েছে!

    • ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না! শুনলেন, ভোট নাকি আগেই হয়ে গিয়েছে পোস্টাল ব্যালটে।
    • মালদহের গাজোল বিধানসভার ভোটর রিক্তা মন্ডল বিশ্বাস। পোলিং স্টেশন নম্বর ২২৯, নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট ছিল, কিন্তু তিনি ভোট দিতে পারলেন না।
    • ভোট দিতে গিয়ে জানতে পারলেন, তাঁর ভোট পোস্টাল হয়ে গেছে। তাঁর ভোট কেউ পোস্টাল ভোট করে দিয়েছে।
  • 23 Apr 2026 10:17 AM (IST)

    হুমায়ুনের এজেন্টকে বসতে বাধা, নওদায় তুমুল অশান্তি

    • নওদায় তুমুল অশান্তি। আম জনতা পার্টির নেতা হুমায়ুন কবীরের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। ১৭৩ নম্বর বুথের ঘটনা।
    •  তৃণমূলের ব্লক সভাপতি এসে হুমায়ুনের এজেন্টকে তুলে দিয়েছেন বলে অভিযোগ।
    • ঘটনাস্থলে আসেন হুমায়ুন কবীর। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
  • 23 Apr 2026 10:14 AM (IST)

    রানীগঞ্জে ঘুরছেন অগ্নিমিত্রা

    • আসানসোলে ভোট দেওয়ার পর, আসানসোল দক্ষিণ এলাকার রানীগঞ্জ পঞ্চায়েতের আওতায় গ্রামীণ এলাকাগুলি ঘুরছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
    • এইসব এলাকাগুলিতেই অতীতে তাঁর ওপর হামলা হয়েছিল। সেই সমস্ত বুথ পরিদর্শন করে অগ্নিমিত্রার দাবি শান্তিপূর্ণ, অবাধ ভোট হচ্ছে এবার।
  • 23 Apr 2026 10:12 AM (IST)

    ভোটকেন্দ্রে আলোর অভাব, অভিযোগ অশোক ভট্টাচার্যের

    • শিলিগুড়িতে ভোটের আবহে ২০১ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
    • বৃহস্পতিবার নেতাজি বয়েজ হাইস্কুলে অবস্থিত বুথে গিয়ে ভোট দেন তিনি।
    • এদিন ভোটকেন্দ্রে পৌঁছে আলোর অভাব লক্ষ্য করেন অশোক ভট্টাচার্য। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
    • তাঁর মতে, আলো কম থাকায় বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যায় পড়তে হতে পারে।
    • Vote
  • 23 Apr 2026 10:10 AM (IST)

    ভোট দিলেন সুকান্ত মজুমদার

    সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাড়ি থেকে হেঁটে এসে ভোট দিলেন।

  • 23 Apr 2026 10:10 AM (IST)

    কোচবিহারে ৬ বুথে ভোট গ্রহণ বন্ধ!

    • সকাল ১০টা বাজে, এখনও অবধি কোচবিহার উত্তর বিধানসভার ৬টি বুথে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে।
    • কোথাও ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল, আবার কোথাও ভিভিপ্যাড লক হয়ে রয়েছে।
    • নির্বাচন কমিশনের অপ্রস্তুতি চোখে পড়ার মতো, এমনটাই অভিযোগ করলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ প্রতিম রায়।
  • 23 Apr 2026 10:06 AM (IST)

    বুথ জ্যাম করতে না পেরে রোড জ্যাম!

    তুফানগঞ্জে বুথ জ্যাম করতে না পেরে রোড জ্যাম!

    তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের মানসাইয়ের ২৩৭ ও ২৩৮ নম্বর বুথের ঠিক কিছুটা দূরে রোড জ্যামিং করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

    অভিযোগ পেয়ে পুলিশি অভিযান। রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় চেয়ার।

  • 23 Apr 2026 10:03 AM (IST)

    ভোট দিলেন পরেশ অধিকারী

    • ভোট দিলেন পরেশ অধিকারী। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা মেখলিগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী সকাল সকাল ভোট দিলেন।
    • কোনও প্ররোচনায় পা না দিয়ে, শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়াতে অংশ নেওয়ার নির্দেশ দিলেন দলীয় কর্মীদের।জয়ের ব্যাপার ১০০ শতাংশ নিশ্চিত তিনি।
  • 23 Apr 2026 10:02 AM (IST)

    বুথের ১০০ মিটারের মধ্যে জটলা, অবজারভারকে অভিযোগ

    • গঙ্গারামপুরে নির্বাচন শুরু হতেই তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করলেন বিজেপি নেতৃত্ব।
    • নির্বাচনী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা জটলা পাকাচ্ছেন বলে অভিযোগ করলেন বিজেপি সহ-সভাপতি অশোক বর্ধন।
    • তাঁর অভিযোগ, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মী জটলা পাকাচ্ছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। অবজারভারকে অভিযোগ জানানো হয়েছে।
    • তবে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • 23 Apr 2026 10:00 AM (IST)

    বিজেপি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ

    • উত্তর কাঁথি বিধানসভার ১৭২ নম্বর বুথ ছনবেড়্যায় চাঞ্চল্যকর অভিযোগ!
    • বিজেপি প্রার্থী সুমিতা সিনহাকে পিন্টু গিরির নেতৃত্বে আটকে রেখে হেনস্থা ও হুমকির অভিযোগ বিজেপির।
  • 23 Apr 2026 09:33 AM (IST)

    মালদহ ট্রেজারিতে আগুন

    • মালদহ ট্রেজারিতে আগুন। ভোটের মধ্যে আগুন লাগায় শোরগোল।
    • জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আসবাব ও কিছু সামগ্রীতে আগুন লেগে গিয়েছে।
    • কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে।
  • 23 Apr 2026 09:28 AM (IST)

    কোথায় কত ভোট পড়ল?

    • প্রথম দুই ঘণ্টায় ১৮.৭৬ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।
    • বাঁকুড়ায় প্রথম দু’ঘন্টায় ভোট পড়ল ২০.২০ শতাংশ।
    • পূর্ব মেদিনীপুরে সকাল ন’টা পর্যন্ত জেলায় ভোট পড়েছে ১৮.৮১ শতাংশ।
    • মুর্শিদাবাদে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৮৮ শতাংশ।
    • মালদহে ১৬.৯৬ শতাংশ ভোট পড়েছে।
    • আলিপুরদুয়ারে ১৭.৭০ শতাংশ ভোট পড়েছে।
    • বীরভূমে ১৯.০১ শতাংশ ভোট পড়েছে।
    • কোচবিহারে ১৭.৫৬ শতাংশ ভোট পড়েছে।
    • দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১ শতাংশ ভোট পড়েছে।
    • দার্জিলিং ১৮.৮০ শতাংশ ভোট পড়েছে।
    • জলপাইগুড়িতে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
    • ঝাড়গ্রামে ১৯.৮৪ শতাংশ ভোট পড়েছে।
    • কালিম্পংয়ে ১৮.৭৪ শতাংশ ভোট পড়েছে।
    • পশ্চিম বর্ধমানে ১৯ শতাংশ ভোট পড়েছে।
    • পশ্চিম মেদিনীপুরে ২০.৫১ শতাংশ ভোট পড়েছে।
    • পুরুলিয়াতে ১৭.৮৩ শতাংশ ভোট পড়েছে।
    • উত্তর দিনাজপুরে ১৭.৫৪ শতাংশ ভোট পড়েছে।
  • 23 Apr 2026 09:23 AM (IST)

    তৃণমূল প্রার্থীকে দেখে চোর চোর স্লোগান

    • গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মন্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান।
    • বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল চন্দন মন্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন। যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
  • 23 Apr 2026 09:10 AM (IST)

    ভোট দিলেন পবিত্র কর

    • নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
    • ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
    • তিনি বলেন, “এটা তো আমাদের পরম্পরা। এটা তো সংস্কৃতি। এরই নাম সনাতন সংস্কৃতি। এখন পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোন সমস্যা নেই। এক-আধ জায়গায় ছোটখাটো সমস্যা, ওগুলো থাকেই। গত চার দিন কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা সহ এটাতে বিজেপির বিভিন্ন ক্যাডাররা সংঘবদ্ধ ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে। সাধারণ কর্মী তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে ওরা।”
  • 23 Apr 2026 09:08 AM (IST)

    তৃণমূলে ভোট দিলে ভোট পড়ছে বিজেপিতে!

    • বড়ঞা বিধানসভার ১৮৬ নম্বর বুথে ভোট কারচুপির অভিযোগ।
    • বড়ঞা ব্লকের গোদা পাড়া এলাকায় ভোটারদের অভিযোগ, ভোট দিতে গিয়ে তৃণমূলকে ভোট দিলে, বিজেপিতে ভোট পরছে।
    • এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • 23 Apr 2026 08:50 AM (IST)

    ভোট দিলেন শুভেন্দু অধিকারী

    • নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিলেন।
    • হাসিমুখেই বুথ থেকে বেরতে দেখা যায় তাঁকে।
    • জয় নিয়ে আশাবাদী তিনি।
  • 23 Apr 2026 08:42 AM (IST)

    ভোট দিলেন গৌতম দেব

    • শিলিগুড়িতে ভোট দিলেন গৌতম দেব।
    • ভোট দেওয়ার আগে মন্দিরে পুজো দেন তিনি।
  • 23 Apr 2026 08:31 AM (IST)

    ভোট দিলেন অগ্নিমিত্রা

    • ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
    • আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের 243 বুথে ভোট দিলেন। সকাল ৮ টা নাগাদ তিনি ভোট দেন তিনি।
    • রাতে আসানসোলে লোডশেডিং হয়েছিল। ভোট চলাকালীন বার বার লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তৃণমূল এই কারসাজি করতে পারে বলে তাঁর অভিযোগ।
  • 23 Apr 2026 08:28 AM (IST)

    ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-তৃণমূলের বচসা

    • নিজের বুথে ভোট দিয়ে বেরিয়েই ভোটকেন্দ্রের বাইরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা।
    • মেদিনীপুর বিধানসভার নারায়ণ বিদ্যাভবন স্কুল ১৮২ ১৮৩ ও ১৮৪ নম্বর বুথের সামনে উত্তেজনা।
    • তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত।
  • 23 Apr 2026 08:26 AM (IST)

    কমিশনের নিয়মকে বুড়ো আঙুল

    • নির্বাচন কমিশনের নিয়ম, বুথের ১০০ মিটারের গণ্ডির মধ্যে শুধু ভোটাররাই থাকবেন।
    • তবে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালার ধাইয়ের হাট হাই মাদ্রাসা বুথে ১০০ মিটারের দাগ আছে। তবে তা মানছে না নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীরাই।
    • বুথের ৫ মিটারের মধ্যেই বসেছেন BLO। ভোটারের সব লাইন বুথের দরজায়। ফলে প্রশ্ন উঠেছে কমিশনের নির্দেশ মানা নিয়ে।
  • 23 Apr 2026 08:08 AM (IST)

    নন্দীগ্রামে বিজেপিতে ভোট চলে যাওয়ার অভিযোগ তৃণমূলের

    • নন্দীগ্রামে বড় অভিযোগ।
    • বুথ নম্বর ১৫১ বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে।
    • এই অভিযোগে ভোটদান পর্ব বন্ধ।
  • 23 Apr 2026 08:06 AM (IST)

    ভোট দিলেন পবিত্র কর

    • নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে এলেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
    • ৭ নম্বর বুথ শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
  • 23 Apr 2026 07:48 AM (IST)

    ধুপগুড়িতে একাধিক বুথে ইভিএম বিকল

    • প্রায় সাড়ে সাতটা বেজে গেলেও ভোট শুরু হয়নি ধুপগুড়ির উত্তর বইরেটিকুরি কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়।
    • জানা গিয়েছে, ধুপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকার ১৭৪ নম্বর বুথে ইভিএম গন্ডগোলের কারণে এখনও শুরু হয়নি ভোট।
    • ধুপগুড়ি বিধানসভার ১৮৯ নম্বর বুথ সুহৃদ সংঘ ক্লাব ও পাঠাগারেও সকাল থেকে ইভিএম মেশিনে বিভ্রাট দেখা দেয়, যার ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি।
    • সকাল সাড়ে সাতটা পেরিয়ে গেলেও ভোট না শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা।
  • 23 Apr 2026 07:46 AM (IST)

    আঙুলে কালি লাগিয়েও ভোট দিতে পারছেন না তৃণমূল প্রার্থী

    • আঙুলে কালি লাগিয়েও, ভোট দিতে পারছেন না তৃণমূল প্রার্থী।
    • কুমার গ্রাম বিধানসভার ১০/১০১ নম্বর বুথে দক্ষিণরামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমুল প্রার্থী রাজীব তীর্কি প্রথম ভোটার হিসাবে ভোট দিতে পৌঁছন বুথে।
    • ভিতরে পৌঁছে আঙুলে কালি লাগানোর পর EVM-এর কাছে গিয়ে পৌঁছলে, যান্ত্রিক সমস্যায় ভোট দিতে পারছেন না। বুথের মধ্যেই ঘোরাঘুরি করছেন।
  • 23 Apr 2026 07:37 AM (IST)

    নওদায় বোমাবাজি, আঙুল হুমায়ুনের পার্টির দিকে

    • ভোটের আগের রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। এক মহিলা আহত হয়েছেন।
    • হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।
    • ঘটনাস্থলের কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন।
  • 23 Apr 2026 07:27 AM (IST)

    বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে শুরু হল না ভোট গ্রহণ

    • বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজে ইভিএম খারাপ।
    • দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা।
    • নির্দিষ্ট সময়ে শুরু করা গেল না ভোটগ্রহণ।
  • 23 Apr 2026 07:26 AM (IST)

    ভোট দিলেন কাজল শেখ

    ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভোট দিলেন হাসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ।

  • 23 Apr 2026 07:09 AM (IST)

    আসানসোলে গাড়িতে ইভিএম, সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ

    • মধ্যরাতে আসানসোলে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ।
    • ১৯ নম্বর জাতীয় সড়ক জামুরিয়া শ্রীপুর মোড়ে একটি ধাবার বাইরে একটি স্করপিও গাড়ির ভেতর বেশকিছু ইভিএম অসুরক্ষিত অবস্থায় দেখতে পান জামুরিয়া সিপিএম প্রার্থী মহম্মদ সাব্বির হুসেন ও এনসিপিপ্রার্থী রিয়া মুখোপাধ্যায়। তাঁরা সেক্টর অফিসারকে খুঁজে বের করে বিক্ষোভ দেখান। প্রশ্ন তোলেন এতরাতে গাড়ির ভেতর ইভিএম কেন ? অসুরিক্ষত অবস্থায় কেন?
    • কাকতলীয়ভাবে ওই ধাবার ভেতরেই জামুরিয়া বিদায়ী তৃণমূল বিধায়ক এবারের প্রার্থী হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের গাড়ি পার্কিং অবস্থায় দেখতে পান তাঁরা । এই নিয়ে আরও উত্তেজনা বাড়ে।
    • যদিও প্রেমপালকে দেখতে পাওয়া যায়নি। সেক্টর অফিসারের দাবি, তিনি ধাবাতে খাবার খাচ্ছিলেন। গাড়িতে রিজার্ভ ৪ টে ইভিএম আছে। জামুরিয়ার নিঘা সেক্টরের জন্য। পর্যাপ্ত সুরক্ষা রেখেই খেতে গিয়েছিলেন। তৃণমূল বিধায়কের ছেলের গাড়ির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। বিক্ষোভ চলতে থাকে। আধাসামরিক বাহিনী আসে। তাঁরা সেখান থেকে বিক্ষোভের মুখে থাকা ওই গাড়ি ও সেক্টর অফিসারকে উদ্ধার করে নিয়ে যান।
  • 23 Apr 2026 07:05 AM (IST)

    মন্দিরে পুজো দিলেন গৌতম দেব

    উত্তরবঙ্গেও আজ ভোট। 

    ভোট দেওয়ার আগেই  মন্দিরে পুজো দিলেন গৌতম দেব। 

  • 23 Apr 2026 07:04 AM (IST)

    ভোট দিলেন কৃষ্ণ কল্যাণী

    • রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এলেন ভোট দিতে।
    • বুথ খোলার পর প্রথম ভোটার হিসাবে ভোট দিলেন তিনি।
    • রায়গঞ্জ করোনেশন স্কুলে সস্ত্রীক ভোট দিতে এসেছেন তিনি।
  • 23 Apr 2026 07:02 AM (IST)

    ভোট দিতে বেরলেন শুভেন্দু অধিকারী

    • ভোট দিতে গাড়ি থেকে বের হলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
    • সকাল সাড়ে ৭টা নাগাদ নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর ভোট দেওয়ার কথা।
  • 23 Apr 2026 06:39 AM (IST)

    দুর্গাপুরেও ইভিএমে সমস্যা

    • দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে মডেল পোলিং বুথে ইভিএমে ব্যাটারি নেই।
    • ২৭৭ – দুর্গাপুর পশ্চিম বিধানসভা ১৬৫ নম্বর বুথে তাই মকপোল শুরু করা যায়নি।
  • 23 Apr 2026 06:37 AM (IST)

    শিলিগুড়ির বুথে ইভিএম খারাপ

    • শিলিগুড়িতে ২৬/২৩৫ রামকৃষ্ণ পাঠাশালায় ইভিএম খারাপ। আটকে মকপোল।
    • নতুন ইভিএম আনা হচ্ছে। তারপর ভোট গ্রহণ শুরু হবে।
    • শিলিগুড়িতে জগদিশ হাই স্কুলেও একটি বুথের ইভিএম খারাপ।
  • 23 Apr 2026 06:35 AM (IST)

    দক্ষিণ কাঁথিতে ধারালো অস্ত্র নিয়ে ধরা পড়ল দুষ্কৃতী

    • ভোটের আগেই উত্তেজনা। দক্ষিণ কাঁথি বিধানসভার বেতালিয়া বুথে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশের অভিযোগ তৃণমূলের।
    • বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। হাতে নাতে ধরা পড়ে একজন। পলাতক আরও দুই জন। এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। আটক করা হয়েছে দুটি বাইক।
  • 23 Apr 2026 06:33 AM (IST)

    নকল ইভিএম নিয়ে প্রচার

    • নন্দকুমার ২০৭ বিধানসভার হরিহরপুর গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার দে নকল ইভিএম নিয়ে বুধবার রাতে হরিহরপুর গ্রামে প্রচার করছিলেন। সেই সময় গ্রামবাসীদের হাতে ঘেরাও হন।
    • বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে নকল ইভিএম নিয়ে রাতের অন্ধকারে হরিহরপুর এলাকাতে গিয়েছিল তৃণমূল প্রার্থী সুকুমার দে।
    • যদিও এই বিষয়ে সুকুমার দে-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • 23 Apr 2026 06:30 AM (IST)

    নাকা চেকিংয়ে আটকানো নিয়ে সড়ক অবরোধ মিতালী বাগের

    • মিতালী বাগ চন্দ্রকোণা থেকে বাড়ি ফিরছিলেন মিতালী বাগ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার তাতারপুর এলাকায় ন্যাকড় বাগ গ্রামে সুন্দরী খালের সামনে নাকা চেকিং-এর সময় আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগের গাড়ি চেক করার জন্য দাঁড় করায়।
    • ‘আমি মহিলা, কেন আমাকে আটকানো হল? মহিলা জওয়ান কোথায়?’- এই প্রশ্ন করেন সাংসদ।
    • গভীর রাতে রাজ্য সড়ক অবরোধ করেন সাংসদ। মিতালী বাগের দাবি, মহিলা CRPF বা মহিলা কনস্টেবল ছাড়া মহিলা চেকিং কেন করা হচ্ছে?
  • 23 Apr 2026 06:24 AM (IST)

    নন্দীগ্রামে অগ্নিপরীক্ষা শুভেন্দুর

    • আজ  নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ রয়েছে নন্দীগ্রাম বিধানসভাতে। এই আসনে লড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।
    • আজ সকালেই শুভেন্দু অধিকারী ভোট দেবেন নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে।
    • অন্যদিকে, পবিত্র কর ভোট দেবেন বয়ালের শুম্ভনাথ প্রাথমিক বিদ্যালয়ে।
  • 23 Apr 2026 06:19 AM (IST)

    সকাল থেকেই বুথে ভোটারদের লাইন

    • ভোট উৎসবে মেতে বাংলা। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু।
    • সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকলেই চাইছেন আগে ভোট দিয়ে নিতে।
    • বুথে বুথে কড়া নিরাপত্তা। প্রতি বুথে কমপক্ষে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছেন।


  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *